মোদী সরকারের ক্ষমতায় আসার পরে "" ভাঁওতা""ডিজিটাল গ্রাহক পরিষেবা দেবে দেশের সমস্ত পোষ্ট অফিস - The News Lion

মোদী সরকারের ক্ষমতায় আসার পরে "" ভাঁওতা""ডিজিটাল গ্রাহক পরিষেবা দেবে দেশের সমস্ত পোষ্ট অফিস

 


দি নউজ লায়ন;   মোদী সরকারের ক্ষমতায় আসার পরে "" ভাঁওতা""ডিজিটাল গ্রাহক পরিষেবা দেবে দেশের সমস্ত পোষ্ট অফিস।আধুনিকতার ছোওয়া লাগবে ডাকঘরগুলিতে এমন বিশ্বাস রেখেই কোটি কোটি গ্রাহক বিশেষ করে সিনিয়ার সিটিজেনরা  আজও পোষ্ট অফিসে তাদের জীবনের সঞ্চিত সম্পদটুকু এম আই এস স্কিমে রেখেছেন।একদিকে তো এম আই এস র সুদ কমতে কমতে আজ এমন জায়গায় আর নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম এতটাই উর্ধমুখী যে সংসার চালাতে নাজেহাল দুর্গাপুরের বিভিন্ন কারখানায় অবসরপ্রাপ্ত সাধারণ শ্রমিকেরা।


আবার গোদের ওপর বিষফোঁড়া ""মোদীজির আধুনিক"" পোষ্ট অফিসগুলিতে দীর্ঘদিন লিঙ্ক না থাকায় বয়সের ভারে নুয়ে পড়া মানুষগুলোকে প্রতিদিন চড়া রোদ  আর কোভিড আতঙ্ক বুকে নিয়ে যেতে হচ্ছে এবিএল ডাকঘরে। দুর্গাপুরের এবিএল টাউন শিপের ২০৬নম্বর পোস্ট অফিসে দীর্ঘদিন ধরে লিংক না থাকায় ব্যাপক সমস্যার মধ্যে পোস্ট অফিসে আসা গ্রাহকরা। চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে বয়স্কদেরও বলে অভিযোগ গ্রাহকদের।


 দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের প্রায় কুড়ি হাজার গ্রাহক রয়েছে বলে জানা গিয়েছে। কারোর ছেলের বিয়ে কারুর আবার মেয়ের বিয়ে তারা টাকা পাচ্ছে না বলেও অভিযোগ। করণা পরিস্থিতিতে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং লিংক নেই বলেও পোস্ট অফিস কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছেন। অন্যদিকে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন পোস্ট অফিসের এজেন্টরা।  গ্রাহকরা জানাচ্ছেন অবিলম্বে পোস্ট অফিস কর্তৃপক্ষ যাতে করে সমস্যা সমাধান হয় সে ব্যবস্থা করুক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.